ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশের ৫৩.৪% মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন

ফাইল ছবি।

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের হার জনসংখ্যার অর্ধেকেরও বেশি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। নতুন ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহারিক’ জরিপ অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার ৫৩ দশমিক ৪ শতাংশ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছেন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বিবিএস অডিটরিয়ামে প্রকাশিত এই জরিপে জানানো হয়, ইন্টারনেট ব্যবহারে পুরুষের হার ৫৬ দশমিক ৬ শতাংশ এবং নারীর হার ৫০ দশমিক ২ শতাংশ। অর্থাৎ লিঙ্গভিত্তিক ব্যবধানে এখনো সামান্য পার্থক্য বিদ্যমান রয়েছে।

জরিপে আরও দেখা গেছে, শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেট ব্যবহারে বড় ধরনের বৈষম্য রয়েছে। শহরাঞ্চলে ৭৫ দশমিক ৭ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করলেও গ্রামাঞ্চলে এই হার মাত্র ৪৩ দশমিক ৬ শতাংশ। ফলে দুই এলাকার মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৩২ দশমিক ১ শতাংশে, যা ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রযুক্তি ব্যবহারের অন্যান্য সূচকে দেখা যায়, দেশে ৮৮ দশমিক ৪ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও ব্যক্তিগত মালিকানায় রয়েছে ৬৪ দশমিক ৪ শতাংশের কাছে। অন্যদিকে কম্পিউটার ব্যবহারের হার এখনো সীমিত, যা মাত্র ১১ দশমিক ৩ শতাংশ।

জরিপ অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারকারীদের বড় একটি অংশ সরকারি চাকরি সংক্রান্ত তথ্য খোঁজার কাজে ইন্টারনেট ব্যবহার করেন। এছাড়া খেলাধুলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান এবং অনলাইন কেনাকাটাও কিছুটা জনপ্রিয় হলেও এর হার তুলনামূলকভাবে কম।

ডিজিটাল দক্ষতার ক্ষেত্রে মৌলিক কাজগুলো যেমন কপি-পেস্টের মতো সাধারণ কার্যক্রম ব্যবহারকারীদের মধ্যে বেশি দেখা গেছে। তবে উন্নত প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি এখনো স্পষ্ট।

সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহারকারী ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা দেখালেও ভাইরাস ও ম্যালওয়্যার এখনো বড় হুমকি হিসেবে রয়ে গেছে। পাশাপাশি উচ্চ ইন্টারনেট খরচ অনেকের জন্য ব্যবহার সীমিত করার অন্যতম কারণ বলে জরিপে উঠে এসেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের ডিজিটাল অগ্রযাত্রা আরও ত্বরান্বিত করতে হলে সাশ্রয়ী ইন্টারনেট সেবা এবং দক্ষতা উন্নয়নে আরও বিনিয়োগ প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের দাবি

1

সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ

2

এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

3

দুই বছর পর শান্তর সেঞ্চুরি

4

আগ্রাসনে ইরানের ক্ষতি ২৭০০ কোটি ডলার

5

শিক্ষার্থীরা রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধের সিদ্ধান্ত

6

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

7

ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম

8

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

9

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

10

অনলাইন আর্থিক প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

11

মমতাকে হারানোর পেছনে হাসিনার হাত রয়েছে

12

স্লো ওভার রেটের কারণে ঋতুরাজের জরিমানা

13

রাবির বৈশাখী শোভাযাত্রায় ঘোড়াগাড়ি টমটম, জ্বালানি সংকট নিয়ে ব

14

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, অভিযোগ বিজেপি ১০০ আসন লুট করেছে

15

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল প্রস্তুত

16

নিজেদের ব্যর্থতা লুকাতে বারবার ভারতকে উসকানি দেয় পাকিস্তান

17

‘কৃষক কার্ড’ নিয়ে বিএনপির পরিকল্পনা, যা বললেন রিজভী

18

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে বিশেষজ্ঞদের যেসব পরামর্শ

19

দ্রব্যমূল্যে অস্থির জনজীবন

20